Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নিজেদের মিসাইলে নিজেদেরই অস্ত্রাগার উড়ল পাকিস্তানে! - NewsOnly24

নিজেদের মিসাইলে নিজেদেরই অস্ত্রাগার উড়ল পাকিস্তানে!

রবিবার একের পর এক জোরাল বিস্ফোরণে বারবার কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট এলাকার মাটি। জানা গিয়েছে, এদিনের এই ভয়াবহ বিস্ফোরণের অকুস্থল ছিল পাঞ্জাব প্রদেশের সেনা ক্যান্টনমেন্ট এলাকা।

পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রের খবর, এদিন আসলে ‘সেম সাইড গোল খেয়েছে পাকিস্তানি সেনা ‘। কারণ হিসেবে উঠে আসছে পাক সেনার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন পাকিস্তানি সেনা তাদের সদ্য চিন থেকে আমদানি করা ‘জে-১০ সি’ বোমারু বিমান থেকে পিএল-১৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছিল। কিন্তু ক্ষেপণাস্ত্রটি নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্যভ্রষ্ট হয় এবং সোজা গিয়ে পড়ে পাকিস্তানের শিয়ালকোট সেনা অস্ত্রাগারের উপর।

এমন মনে করার কারণ হিসেবে উঠে আসছে একের পর এক প্রচন্ড বিস্ফোরণের শব্দ। বলা হচ্ছে, ওই ক্ষেপণাস্ত্র পাক অস্ত্র ভাণ্ডারে আঘাত করেছে বলেই ঐভাবে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা।

এই ঘটনায় সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে যেভাবে বিস্ফোরণ হয়েছে, তাতে বেশ বড়সড় ক্ষতির আশঙ্কাই করা হচ্ছে।

Related posts

ছিটমহলের ১৫ হাজার ভোটার ‘বিচারাধীন’! তালিকা প্রকাশেই ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি

এসআইআরে চূড়ান্ত তালিকায় বাদ ৫.৪৬ লক্ষ নাম, তবু ৮২ কেন্দ্রে ভোটার বৃদ্ধি—সিঙ্গুর-নন্দীগ্রামেও বাড়ল সংখ্যা

নন্দীগ্রামে বাড়ল ৭৭০ ভোটার, ভবানীপুরে কমল ২,৩২৪, দুই নজরকাড়া কেন্দ্রে বিপরীত ছবি