Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নকশালবাড়িতে বিষাক্ত ফল খেয়ে ফেলায় অসুস্থ ২০ কিশোর - NewsOnly24

নকশালবাড়িতে বিষাক্ত ফল খেয়ে ফেলায় অসুস্থ ২০ কিশোর

খেলতে গিয়ে বিষাক্ত ফল খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়ল ২০ জন কিশোর। বুধবার বিকেলে এমনই ঘটনা ঘটেছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের বড় মণিরাম জোতে।

ঘটনায় প্রকাশ, বড় মণিরামজোত এলাকায় ২৫-৩০ জন ছেলে মাঠে খেলছিল। এমন সময় মাঠের পাশের জঙ্গলে বাদাম ভেবে গাছ থেকে ছিঁড়ে এক ধরনের অচেনা ফল খায় তারা। ওই বিষাক্ত ফল দেখে খেয়ে ফেলে ১৫-১৭ বছরের কয়েকজন কিশোর। এরপর থেকে তারা প্রত্যেকেই অসুস্থতা বোধ করে।

বাড়িতে ফিরে বমি ও পেটে ব্যথা শুরু হয়। নকশালবাড়ি হাসপাতালে ভর্তি ২০ জন কিশোর। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত ফল খেয়ে পেটে বিষক্রিয়ার কারণেই প্রত্যেকের পেটে ব্যথা আর বমি হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোক। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Related posts

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, রাজীব কুমার-বাবুল সুপ্রিয়- কোয়েল মল্লিক ও আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম

আপনার নাম আছে তো? প্রকাশের আগে বড় তথ্য দিল কমিশন

কলকাতায় ফের ভূমিকম্প: কতটা ঝুঁকিতে শহর? কী বলছেন বিশেষজ্ঞরা