Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় এই প্রথম আটক ১ - NewsOnly24

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় এই প্রথম আটক ১

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রর রহস্যমৃত্যুকাণ্ডে আটক এক পড়ুয়া। সূত্রের খবর, সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তন পড়ুয়াকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে দায়ের হয়েছে খুনের মামলা। বৃহস্পতিবার থেকে যাদবপুর মেন হস্টেলের একাধিক আবাসিককে জিজ্ঞাসাবাদ করেছে যাদবপুর থানার পুলিশ। করা হয়েছে বয়ান রেকর্ড। বুধবার রাতে ঠিক হয়েছিল এ-১/এ-২ ব্লকে তা প্রত্যেকের বয়ান মিলিয়ে বোঝার চেষ্টা করছে পুলিশ। এরই মধ্যে এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় কাউকে আটক করল পুলিশ।

সৌরভ চৌধুরী নামে ওই প্রাক্তন ছাত্রের কথা এফআইআরে জানিয়েছিলেন যাদবপুরের মৃত ছাত্রের বাবা। তিনিই বলেছিলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, সৌরভের নেতৃত্বে আমার বড় ছেলের উপর অত্যাচার করা হয়েছে। ওঁরাই আমার ছেলেকে নীচে ফেলে মেরে দিয়েছে।’’ এই অভিযোগের পরই শুক্রবার সন্ধ্যায় আটক করা হয় সৌরভকে।

জানা গিয়েছে, ২০২২ সালে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন সৌরভ। তাঁর সঙ্গেই মনতোষ নামে আরও একজনকে জিজ্ঞাসাবাদ করছে যাদবপুর থানার পুলিশ। হস্টেলে জায়গা না পেলে অনেক সময়ে ছাত্রদের গেস্ট হিসাবে সেখানে রাখা হয়। অভিযোগ, স্বপ্নদীপকে বিবস্ত্র করে হাঁটানো হয়। পরিবারের দাবি, বুধবার রাতে মাকে ফোন করে নিজের অসহায়তার কথা জানান স্বপ্নদীপ।

Related posts

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের