প্রথম পাতা খবর পুজোর ভিড় সামলাতে ১৯ জোড়া বিশেষ ট্রেন, ৩৪৪টি অতিরিক্ত যাত্রা দক্ষিণ-পূর্ব রেলের

পুজোর ভিড় সামলাতে ১৯ জোড়া বিশেষ ট্রেন, ৩৪৪টি অতিরিক্ত যাত্রা দক্ষিণ-পূর্ব রেলের

13 views
A+A-
Reset

কলকাতা: দুর্গাপুজো, দীপাবলি ও ছট পুজোর মরশুমে বাড়তি যাত্রী চাপ সামলাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। উৎসবের সময়ে মোট ১৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। সব মিলিয়ে এই ট্রেনগুলি ৩৪৪টি অতিরিক্ত যাত্রা করবে।

দূরপাল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখেই বিশেষ ট্রেনগুলির সূচি তৈরি করা হয়েছে। শালিমার ও সাঁতরাগাছি থেকে পুরী, দিঘা, বিশাখাপত্তনম, চারলাপল্লী, আজমের, তিরুঅনন্তপুরম, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস এবং নাহারলাগুনের মতো গন্তব্যে বিশেষ ট্রেন চলবে।

ঝাড়খণ্ডের যাত্রীদের জন্য রাঁচি ও হাতিয়া থেকেও বেঙ্গালুরু, মুম্বই, আনন্দ বিহার, আলিপুরদুয়ার, শালিমার ও বানোর বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালানো হবে।

এ ছাড়াও মালদহ টাউন-দিঘা এবং লখনউ-আদিত্যপুর রুটেও উৎসবের সময়ে বিশেষ ট্রেন চলবে। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীদের পাশাপাশি পর্যটকদেরও সুবিধা হবে।

শুধু বিশেষ ট্রেন নয়, নিয়মিত দূরপাল্লার ট্রেনগুলিতেও আসন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ট্রেনে স্থায়ী ভাবে ৩০টি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে।

রেলের এই উদ্যোগের ফলে পুজোর মরশুমে বাড়তি যাত্রী চাপ কিছুটা সামাল দেওয়া এবং নিয়মিত ট্রেনগুলিতে টিকিটের চাহিদার চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে। উৎসবের মরশুম শেষ হওয়ার পরও অতিরিক্ত কোচ যুক্ত থাকার কারণে যাত্রীরা পরিষেবার সুবিধা পাবেন।

উৎসবের মরশুমে দেশজুড়েই রেলের অতিরিক্ত পরিষেবা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন রেলওয়ে জোন একাধিক বিশেষ ট্রেন ঘোষণা করেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.