Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জ্বালানি সংকটের জেরে নেই বিদ্যুৎ, শ্রীলঙ্কায় চূড়ান্ত বিপর্যয় - NewsOnly24

জ্বালানি সংকটের জেরে নেই বিদ্যুৎ, শ্রীলঙ্কায় চূড়ান্ত বিপর্যয়

শ্রীলঙ্কার আর্থিক দুর্দশা প্রকট আকার ধারণ করেছে। জ্বালানির মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে। এ কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে না। এ পরিস্থিতিতে ঘোষণা দেওয়া হয়েছে, দেশজুড়ে দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকবে। আজ বুধবার থেকে এ ঘোষণা কার্যকর হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কায় মারাত্মক আর্থিক সংকট দেখা দিয়েছে। সরকারের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই। এ কারণে আমদানিও করতে পারছে না। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র।

শ্রীলঙ্কায় বিদ্যুৎ খাতে একচেটিয়া আধিপত্য রয়েছে একটি সংস্থার। রাষ্ট্রায়ত্ত ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, দিনে ১০ ঘণ্টা দেশজুড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকবে। বিদ্যুৎ উৎপাদন করতে জেনারেটর চালানোর মতো তেল নেই। এ মাসের শুরু থেকেই দেশটিতে দিনে সাত ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।

দেশটির রাষ্ট্রায়ত্ত প্রধান জ্বালানি কোম্পানি সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) বলছে, অন্তত দুদিন ধরে দেশটিতে কোনো ডিজেল তেলও নেই।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শুরু থেকে দেশটির মানুষ ৯২ শতাংশ বেশি দাম দিয়ে পেট্রল ও ৭৬ শতাংশ বেশি দামে ডিজেল কিনেছেন।
কর্মকর্তারা বলেছেন, সর্বশেষ এলপিজি ও কেরোসিনের যে চালান এসেছে, ১২ দিনের মধ্যেই তার মূল্য পরিশোধে ৪৪ মিলিয়ন ডলারের খোঁজে রয়েছে সরকার।

Related posts

ভোটে যেতে কার্ড না থাকলেও সমস্যা নেই! বিকল্প ১২ নথিতে মিলবে ভোটাধিকার, জারি কমিশনের নির্দেশ

মুখ্যমন্ত্রীকে ‘খুনের হুমকি’, বিজেপি মুখপাত্রের পোস্টের স্ক্রিনশট তুলে ধরে নিশানা তৃণমূলের

নর্তকীদের সঙ্গে ফুর্তিতে ব্যস্ত যোগীরাজ্যের ‘সিংঘম’, পশ্চিমবঙ্গেের দায়িত্বে থাকা আইপিএসের ভিডিয়ো ট্যাগ করে খোঁচা মহুয়ার