Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জাল ওষুধ রুখতে কড়া পদক্ষেপ, অ্যাডভাইজারি জারি করছে রাজ্য - NewsOnly24

জাল ওষুধ রুখতে কড়া পদক্ষেপ, অ্যাডভাইজারি জারি করছে রাজ্য

প্রতীকী ছবি

জাল ওষুধ রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ওষুধের দোকান মালিক, ফার্মাসিস্ট এবং হোলসেলারদের জন্য অ্যাডভাইজারি জারি করা হবে। নবান্নে ইতিমধ্যেই এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।

রাজ্য ড্রাগ কন্ট্রোল গত কয়েক দিন ধরেই জাল ওষুধ বিরোধী অভিযান চালাচ্ছে। অভিযোগ, মোটা ছাড়ের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে জাল ওষুধ দেওয়া হচ্ছে। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাডভাইজারি প্রকাশের সিদ্ধান্ত।

সরকারের পরামর্শ অনুযায়ী সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকাও থাকছে:

  • ওষুধ কেনার সময় কিউআর কোড স্ক্যান করে তার প্রামাণিকতা যাচাই করতে হবে
  • ব্যাচ নম্বর দেখে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে মিলিয়ে নেওয়া
  • ওষুধ সরবরাহকারী সংস্থার সম্পর্কে বিশদ তথ্য জেনে নেওয়া
  • যেখান থেকে ওষুধ কেনা হচ্ছে, সেই গোডাউন বা ইউনিটের লাইসেন্স সংক্রান্ত ইতিহাস খতিয়ে দেখা

এই সব বিষয় নজরে রেখে তবেই ওষুধ কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি