Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আই-প্যাক মামলা: সুপ্রিম কোর্টে ফের পিছলো শুনানি, অসুস্থ আইনজীবী কপিল সিব্বল - NewsOnly24

আই-প্যাক মামলা: সুপ্রিম কোর্টে ফের পিছলো শুনানি, অসুস্থ আইনজীবী কপিল সিব্বল

নিজস্ব প্রতিবেদন, দিল্লি: ফের পিছিয়ে গেল আই-প্যাক (I-PAC) মামলার শুনানি। গত মঙ্গলবার রাজ্যের দেওয়া হলফনামা পড়ার জন্য ইডির আইনজীবীরা ৭ দিন সময় চেয়ে নিলেও, আজ মঙ্গলবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সম্ভব হয়নি। আদালত সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুনানি পিছলো কেন? জানা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকার কারণেই এদিনের শুনানি পিছিয়ে গিয়েছে। গত সপ্তাহে ইডির আইনজীবীরা নবান্নের হলফনামা পর্যালোচনা করার জন্য সময় চেয়েছিলেন, যার ভিত্তিতে আজ শুনানির দিন ঠিক ছিল। কিন্তু আইনজীবীর শারীরিক অসুস্থতার কারণে সর্বোচ্চ আদালতে ফের পিছিয়ে গেল এই হাই-ভোল্টেজ মামলার ভবিষ্যৎ।

মামলার প্রেক্ষাপট: উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কয়লা পাচার মামলার সূত্র ধরে কলকাতার আই-প্যাক অফিস এবং সংস্থাটির কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই তল্লাশি চলাকালীনই অভাবনীয়ভাবে দুই জায়গায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু নথিপত্র ও ডিজিটাল ডিভাইস সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন।

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের বিরুদ্ধে ‘চুরি’ ও ‘ডাকাতি’র মতো গুরুতর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। পাল্টা হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় সংস্থার অনুমতি নিয়েই তিনি ওই ফাইল ও ডিভাইসগুলি নিয়ে এসেছিলেন। শুনানির আগের দিন জমা পড়া এই হলফনামার জবাব দেওয়ার জন্য গত মঙ্গলবার সময় চেয়েছিল ইডি। ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে আদালত এই দুই পক্ষের যুক্তির ভিত্তিতে কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related posts

এপ্রিল থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা, কবে কোথায় আবেদন? জানালেন মুখ্যমন্ত্রী মমতা

‘কংগ্রেস বললেই সই নয়’, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে রাহুল গান্ধী-দের শর্ত দিলেন অভিষেক!

১৫ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরে বিশাল কৃষক ও খেতমজুর সম্মেলন করবে তৃণমূল