Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ কাকলি ঘোষ দস্তিদারের - NewsOnly24

শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ কাকলি ঘোষ দস্তিদারের

কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের ঘটনায় কাকলি ঘোষ দস্তিদারকে জড়িয়ে মন্তব্য। শুভেন্দু অধিকারীকে মানহানির মামলার নোটিশ কাকলি ঘোষ দস্তিদারের।

রাজ্যের বিরোধী দলনেতাকে আইনজীবী মারফত চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের। আইনি নোটিশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সাংসদ কাকলি।

সোশ্যাল মিডিয়ায় কাকলি লেখেন, ‘আমার এবং আমার পরিবারের সবাই খেটে খাওয়া মানুষ,আমরা কোন অনৈতিকভাবে উপার্জন করি না। অন্যায়ের সঙ্গে আপস করি না। আমাদের নামে যে ভাবে সংবাদ মাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করেছে তার জন্যই শুভেন্দু অধিকারীকে মানহানির আইনি নোটিশ পাঠালাম।’

এর আগে সংবাদমাধ্যম শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জড়িত।’ বাকিবুরের সঙ্গে কাকলির পিএ-র যোগাযোগ আছে, অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী, এবার সরব কাকলি ঘোষ দস্তিদার। ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি।

Related posts

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

মুন্ডা-কোরা-ডোম-সহ ৫ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা মমতার

যুবসাথীর টাকা না পেয়ে অভিযোগ, দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের