Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সমস্ত পুরকর্মীদের বিনামূল্যে কোভিড টিকা দেবে রাজ্য - NewsOnly24

সমস্ত পুরকর্মীদের বিনামূল্যে কোভিড টিকা দেবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের সমস্ত পুরকর্মীদের বিনামূল্যে কোভিড টিকা দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে একথা জানান।

এ দিন তিনি নবান্নে ‘দুয়ারে সরকার ‘ এবং ‘পাড়ায় পাড়ায় সমাধান ‘ কর্মসূচির বর্তমান অবস্থা পর্যালোচনা করতে রাজ্যের সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন । সেখানেই তিনি জানান, পুর কর্মীদের টিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই লিখিতভাবে সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ।

মুখ্যমন্ত্রী আজ ‘চোখের আলো ‘প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান নামে দুটি বইও প্রকাশ করেন তিনি।

রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী দুয়ারে সরকার কর্মসূচিতে ১ কোটি ৩০ লক্ষের বেশি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে এই কর্মসূচির মেয়াদ পঞ্চমবারের মতো বাড়ানো হয়েছে।

Related posts

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও

এলপিজি সঙ্কটে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মমতা, কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী