Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বার্ষিক মাত্র চার শতাংশ সুদে ঋণ পাবে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা, আজ নবান্নে গৃহীত হল প্রস্তাব - NewsOnly24

বার্ষিক মাত্র চার শতাংশ সুদে ঋণ পাবে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা, আজ নবান্নে গৃহীত হল প্রস্তাব

ডেস্ক: নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য সরকার দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কথা রাখলেন মমতা। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে।

বার্ষিক মাত্র চার শতাংশ সুদে এই ঋণ পাওয়া যাবে। এর জন্য ছাত্র ছাত্রীদের ক্রেডিট কার্ড দেওয়া হবে। এছাড়াও সাধারণ জাতিভুক্ত পরিবারের একজন মহিলাকে মাসে পাঁচশো এবং তপশিলি জাতি উপজাতি ভুক্ত মহিলাদের মাসে এক হাজার টাকা করে হাত খরচা দেওয়ার প্রস্তাবও আজকের বৈঠকে গৃহীত হয়েছে।

রাজ্য জুড়ে দুয়ারে রেশন প্রকল্পটি দ্রুত চালু করার প্রস্তাব ও মন্ত্রিসভা অনুমোদন করেছে। এই তিনটি প্রকল্প চালু করার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিলেন মুখ্যসচিব আলাপনের মেয়াদ বাড়াল প্রধানমন্ত্রী


উল্লেখ্য , নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়াও আজকের বৈঠকে কলকাতা পুলিশের বিভিন্ন পদে আড়াই হাজার লোক নিয়োগ করার আর একটি প্রস্তাব ও গৃহীত হয়েছে।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও