Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আংশিক মেঘলা আকাশ, বৃহস্পতিতে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় - NewsOnly24

আংশিক মেঘলা আকাশ, বৃহস্পতিতে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

কলকাতা: বৃহস্পতিবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ কলকাতায়। তবে, জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ। আপাতত শহরে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

এ দিন হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে।

আবহবিদদের অনুমান ছিল, বুধবার সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে কলকাতা এবং অন্য জেলাগুলিতে। তবে, সেই আশঙ্কা কেটেছে।

Related posts

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের