Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ ভিজবে দক্ষিণবঙ্গ, তবে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি - NewsOnly24

আজ ভিজবে দক্ষিণবঙ্গ, তবে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

ছবি: রাজীব বসু

কলকাতা: উত্তরবঙ্গে একনাগাড়ে বৃষ্টি হয়ে চললেও দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি। এরই মধ্যে গতকাল রাত ৩টে নাগাদ বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ আশেপাশের জেলাগুলি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে।

উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে এখনও বর্ষার দেখা নেই। বজায় রয়েছে অস্বস্তিও। প্রাক্‌-বর্ষার বৃষ্টিও হচ্ছে কম। তবে হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টি হতে পারে। তবে একই সঙ্গে কোথাও গরমেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

ও দিকে, সোমবার দিনভর উত্তরবঙ্গের একাধিক জেলা ভেসেছে। কোথাও ভারী বৃষ্টি কোথাও আবার অতিভারী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারও পরিস্থিতির তেমন বদল হওয়ার সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় লাল সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

Related posts

বাড়ছে গরম! শনিবারও দক্ষিণের ৫জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

প্রচারে বাধা দিতেই তৃণমূল নেতাদের বাড়িতে আয়কর হানা,তোপ মমতার

মহিলা সংরক্ষণে জোর কেন্দ্রের, কিন্তু বিধানসভায় প্রার্থী তালিকায় পিছিয়ে বিজেপি