Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতায় সম্ভাবনা আছে কি? - NewsOnly24

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতায় সম্ভাবনা আছে কি?

কলকাতা: ভরা বসন্তেও জারি রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। শেষ কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শনিবারেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

শুক্রবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের আবহাওয়া মোটামুটি শুষ্ক। বৃষ্টির ফলে গত তিন দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমেছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার উত্তরবঙ্গের জেলাগুলি, অর্থাৎ আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবার সোমবারের পর হালকা বৃষ্টি হতে পারে শহরে। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, মঙ্গলবার কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে মমতা, সোমবার বড় মিছিলের ডাক