রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের নাম থাকলেই মিলবে
অন্নপূর্ণার ভান্ডার। সিএ-তে আবেদন করলে অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার যোগ্যতা তৈরি হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও আগামী ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে রাজ্যের বহু মহিলা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে, গঠন করা হবে সপ্তম বেতন কমিশন। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রকল্প জুন মাস থেকে বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে বৈঠকে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনও আলোচনা হয়নি। পাশাপাশি সম্পত্তি কর আপাতত পরিবর্তন করা হচ্ছে না বলেও জানানো হয়েছে।