প্রথম পাতা খবর আবারও ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

আবারও ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

718 views
A+A-
Reset

সুপ্রিম কোর্টে আবারও পিছল মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি। অন্য মামলার চাপে মঙ্গলবার পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। ১১ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে মাস চারেক আগে স্পেশাল লিভ পিটিশন দায়ের হয় সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী সংগঠন এই পিটিশন দাখিল করে। গত ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ছিল। কিন্তু শুনানি হয়নি। এর পর আরও তিন বার শুনানির দিন পিছিয়ে অবশেষে ২১ মার্চ হবে বলে জানানো হয়। কিন্তু মঙ্গলবারও শুনানি পিছিয়ে গেল।

এ দিন বেলা ১২টা নাগাদ বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ডিএ মামলাটি ওঠে। সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, এ দিনই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। কিন্তু এ বারও শুনানি পিছিয়ে যাওয়ায় ফের প্রতীক্ষা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.