Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
স্বস্তির মধ্যেই ভয় ধরাচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত - NewsOnly24

স্বস্তির মধ্যেই ভয় ধরাচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত

ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে ভিড়। ছবি: রাজীব বসু

কলকাতা: উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে পুরোদমে। ঠাকুর দেখতে ঢল নেমেছে মহানগরের রাস্তায়। এর মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর ভালোই আছে। কিন্তু তার মধ্যেই আবহাওয়া নিয়ে চিন্তার বার্তা দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, এখন আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাতের তাপমাত্রা কম থাকবে, এই সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই।

এরই মধ্যে চিন্তায় রাখছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে।

হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তমীর সকালে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নবমীর দিন যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে নবমী ও দশমীতে বৃষ্টি দক্ষিণবঙ্গে। নবমী ও দশমী মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে। নবমীর দিন হালকা বৃষ্টি সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

Related posts

বাতিল ভোটার ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা, কর্মীদের দিলেন বিশেষ নির্দেশ

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ভোটের দুদিন আগে তালিকায় নাম উঠলেই ভোটের অধিকার

টলিউডে টেকনিশিয়ানের মৃত্যু, পরিবারের পাশে ‘দেবদূত’ দেব