প্রথম পাতা খবর পুজোর আগেই বেতন ও ২০% অতিরিক্ত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর আগেই বেতন ও ২০% অতিরিক্ত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

8 views
A+A-
Reset

নিজস্ব সংবাদদাতা:
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পুজোর মুখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভবানী ভবনে একটি সরকারি অনুষ্ঠানে তিনি জানান, পুজোর আগেই অক্টোবর মাসের বেতন এবং ২০ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ব্যবধান এক দিনে দূর করা সম্ভব নয়। তবে ধাপে ধাপে সেই ব্যবধান কমানোর পথে এগোচ্ছে রাজ্য সরকার।

তিনি বলেন, “আইপিএসদের কথা বলছি না। তাঁরা কেন্দ্রীয় কাঠামো অনুযায়ী বেতন ও ডিএ পান। যাঁরা তাঁদের নীচে আছেন, তাঁদের কথাও ভাবতে হবে। কেন্দ্রের সঙ্গে ৪২ শতাংশ ডিএ-র ব্যবধান ছিল। এক দিনে তা পূরণ করা সম্ভব নয়, একটু সময় দিতে হবে।”

পুজোর আগেই মিলবে বেতন ও ডিএ

মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের বাজেটে অক্টোবর মাস থেকে ২০ শতাংশ অতিরিক্ত ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী নভেম্বর মাসে অক্টোবরের বেতনের সঙ্গে ডিএ দেওয়ার কথা থাকলেও এবার সেই সময়সীমা এগিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, “আমি অর্থসচিব ও অর্থমন্ত্রীকে বলেছি, পুজোর মাসে, পুজোর আগেই অক্টোবর মাসের বেতন এবং ২০ শতাংশ অতিরিক্ত ডিএ দিয়ে দিতে। আপনাদের সব কাজ আমাদের নজরে রয়েছে।”

এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা উৎসবের আগেই বেতন ও বর্ধিত ডিএ হাতে পাবেন।

সপ্তম বেতন কমিশন নিয়েও আশ্বাস

সপ্তম বেতন কমিশন নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অন্যান্য অনেক রাজ্যে অষ্টম বেতন কমিশনের কাজ শুরু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনও সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সপ্তম বেতন কমিশন গঠন করেছি। কমিশনের রিপোর্ট হাতে পেলেই তা কার্যকর করা হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.