Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি - NewsOnly24

আজও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি

কলকাতা: শেষ ক’দিন ধরে ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রাজ্যে।

হাওয়া অফিস বলছে, আজ থেকে কমবে ঝড় বৃষ্টির পরিমাণ। বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সঙ্গে বাড়বে তাপমাত্রাও। নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। বুধবার বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি চলবে।

Related posts

ভোরে জঙ্গিপুরে চাঞ্চল্য, স্ট্রংরুমের সিসিটিভি বন্ধের অভিযোগে তৃণমূল প্রার্থীর ক্ষোভ

‘এম ফ্যাক্টর’-এ ভরসা তৃণমূলের, প্রথম দফার পরই বাড়তি আসনের দাবি শাসক শিবিরে

মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে ফের বিরোধীদের উদ্যোগ, রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা