Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
স্বস্তির খবর! আজ থেকে ফের বাড়বে বৃষ্টি, রবি-সোমেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস - NewsOnly24

স্বস্তির খবর! আজ থেকে ফের বাড়বে বৃষ্টি, রবি-সোমেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা: শনিবার থেকে শুরু হয়ে রবিবার ও সোমবার রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে কমলেও, শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রাজ্যে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বৃষ্টির কারণে। তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই।

প্রায় সব জেলাতেই কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম, মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদদের অনুমান, আগামী পাঁচ দিন অর্থাৎ বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

ফের আলাদা হচ্ছে স্কুল ও উচ্চশিক্ষা দপ্তর, দুই পূর্ণমন্ত্রীর হাতে দায়িত্ব দিতে চলেছে রাজ্য সরকার

এসআইআর বৈধ, ভোটার তালিকা যাচাইয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে: গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আয়ুষকে স্বতন্ত্র দফতর করার পরিকল্পনা সরকারের, মন্ত্রিসভায় পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু