Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতা কি ভিজবে? - NewsOnly24

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতা কি ভিজবে?

কলকাতা: উষ্ণ ফেব্রুয়ারির পর এ বার উষ্ণতর মার্চের স্পষ্ট পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রাও বাড়ছে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৭ থেকে ৮৬ শতাংশ। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রাও এক ডিগ্রি বা তার সামান্য বেশি বাড়বে। ১১ মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে।

হাওয়া অফিসের পূর্বাভাস, ঝাড়খণ্ড ও ওড়িশাতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। চলতি সপ্তাহেই ভিজতে চলেছে দক্ষিণের একাধিক জেলাও।

আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলা ছাড়াও বীরভূমে। তবে এই মুহূর্তে কলকাতায় কোনো রকম ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

ও দিকে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পং-এ। ছত্তীসগঢ় থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে।

Related posts

চৈত্রের শেষেই গরমের দাপট, দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্কতা

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট