Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সকাল থেকে মেঘলা আকাশ, কোথায় কোথায় বৃষ্টি - NewsOnly24

সকাল থেকে মেঘলা আকাশ, কোথায় কোথায় বৃষ্টি

অঝোরে বৃষ্টি। ছবি: রাজীব বসু

কলকাতা: বৃহস্পতিবারের সকাল থেকে কলকাতার আকাশে কালো মেঘ। সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কলকাতায় হালকা বৃষ্টি হবে।

এ দিন ভোরসকালে হালকা বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। আর সেই কারণেই দফায় দফায়  বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। মূলত দু এক পশলা হালকা বৃষ্টি বা  মাঝারি বৃষ্টি হতে পারে। এ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া  জেলায়।

শুক্রবার তীব্রতা বেড়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা আর অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শনিবার (১৮ নভেম্বর) নাগাদ সমুদ্র উপকূল অবস্থিত জেলাগুলোতে বৃষ্টিপাত হবে।

ও দিকে, জাতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে, আজ উপকূলীয় ওড়িশা, উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কেরলের বিচ্ছিন্ন জায়গায় বজ্রপাত এবং ঝড় হবে। এ ছাড়াও হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related posts

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, রাজীব কুমার-বাবুল সুপ্রিয়- কোয়েল মল্লিক ও আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম

আপনার নাম আছে তো? প্রকাশের আগে বড় তথ্য দিল কমিশন

কলকাতায় ফের ভূমিকম্প: কতটা ঝুঁকিতে শহর? কী বলছেন বিশেষজ্ঞরা