প্রথম পাতা খবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এই ৬ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা; উত্তরবঙ্গে ৬ অগস্ট পর্যন্ত দুর্যোগ

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এই ৬ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা; উত্তরবঙ্গে ৬ অগস্ট পর্যন্ত দুর্যোগ

5 views
A+A-
Reset

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বা অতিভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী কয়েক দিন আকাশে মেঘের আনাগোনা চলবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও টানা বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। শহরের বিভিন্ন এলাকায় দু’এক পশলা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। কখনও রোদ, কখনও মেঘলা আকাশ, আবার কোথাও ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ

তবে দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। এই জেলাগুলি হল—

  • পুরুলিয়া
  • বাঁকুড়া
  • পূর্ব বর্ধমান
  • পশ্চিম বর্ধমান
  • বীরভূম
  • মুর্শিদাবাদ

অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও দুর্যোগের পরিস্থিতি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতি ৬ অগস্ট পর্যন্ত বজায় থাকতে পারে।

তবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। যদিও আবহাওয়া দফতরের মতে, তার পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.