Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ, উত্তরে তুষারপাত - NewsOnly24

দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ, উত্তরে তুষারপাত

ধর্মতলায় শীতের পোশাক কেনার ভিড়। ছবি: রাজীব বসু

কলকাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো ব্যাটিং ঠান্ডার। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নেমে রাতে ১৪ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই। ফলে শীতও খেলা দেখানো শুরু করতে পারে অনায়াসেই।

আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনাই নেই। পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই শীত বেশি পড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছে। সোমবারই পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৬, ঝাড়গ্রামে ১১। বীরভূমের শ্রীনিকেতনেও তাপমাত্রা ছিল ১১.৪। অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়, আসানসোলে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কিছুটা নামারই ইঙ্গিত মিলছে।

সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাত হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আর তার সঙ্গে তাল দিয়ে নামতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা।

মাঝে তাপমাত্রা নামলেও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি, মেঘলা আকাশ উত্তুরে হাওয়ার গতিপথ আটকে দিয়েছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমলেও সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা নামেনি। ঘূর্ণিঝড় মিগজাউমের পরে বৃষ্টির প্রভাব কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতেই ফিরল শীত।

Related posts

হার মানেননি মমতা, ‘ফ্রি বার্ড’ হয়ে এবার ইন্ডিয়া জোট শক্তিশালী করার বার্তা

ইস্তফা দেবেন না মমতা! ‘রীতি’ ভাঙার ইঙ্গিত, সংবিধান নিয়ে নতুন বিতর্ক

বঙ্গজয়ের পর রীতি ভেঙে কলকাতায় অমিত শাহ, মুখ্যমন্ত্রী বাছাইয়ে সরাসরি হস্তক্ষেপ