Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অ্যাকাউন্টে ঢোকেনি যুবসাথীর টাকা? কোন পথে সমাধান বলে দিলেন মমতা - NewsOnly24

অ্যাকাউন্টে ঢোকেনি যুবসাথীর টাকা? কোন পথে সমাধান বলে দিলেন মমতা

যুবসাথী প্রকল্পের টাকা এখনও বহু আবেদনকারীর অ্যাকাউন্টে না পৌঁছানোয় বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। রবিবার পুরুলিয়ার মানবাজারের প্রচার সভা থেকে সমস্যার কারণ ব্যাখ্যা করে সমাধানের আশ্বাস দেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, যাঁরা আবেদন করেও এখনও টাকা পাননি, তাঁদের অনেকের আবেদন ‘ডুপ্লিকেট’ হয়ে গিয়েছে। ফলে অর্থ পাঠানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। খুব শীঘ্রই তাঁদের ডেকে আবেদন সংশোধনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। তাঁর আশ্বাস, যোগ্য সকল আবেদনকারীই এই প্রকল্পের টাকা পাবেন।

রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পে প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা সরাসরি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তবে আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সিরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই রাজ্যের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না।

প্রথমে জানানো হয়েছিল, এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। তবে পরে ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান কর্মসূচির সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মার্চের শুরু থেকেই টাকা দেওয়া হবে। সেই অনুযায়ী বহু আবেদনকারীর অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। তবে এখনও কিছু আবেদনকারীর অভিযোগ, মোবাইলে বার্তা পেলেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতা জমা পড়েনি। এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে বঞ্চিত আবেদনকারীদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার।

Related posts

কলকাতায় একটিই ট্রাইবুনাল দফতর, আসতে হবে না বাড়িতে বসেই আবেদন করা যাবে

“বিজেপিতে যোগ জীবনের ঐতিহাসিক ভুল”—ভোটের মুখে চাঞ্চল্যকর মন্তব্য চন্দ্র বসুর

তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আজ থেকেই ট্রাইবুনালে আবেদন শুরু