Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এশিয়ান গেমস: ভারতের ঝুলিতে আরেকটি সোনা, তীরন্দাজিতে পদক আনলেন মেয়েরা - NewsOnly24

এশিয়ান গেমস: ভারতের ঝুলিতে আরেকটি সোনা, তীরন্দাজিতে পদক আনলেন মেয়েরা

বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে সোনা জিতলেন ভারতের মেয়েরা। কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ ও পরণীত কৌর।

ফাইনালে ভারত ও চাইনিজ তাইপেইয়ের মধ্যে হল হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেশ ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। এই নিয়ে এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা।

এ ছাড়াও এ দিন ভারতীয় শাটলার এইচএস প্রণয় কঠিন লড়াইয়ে মালয়েশিয়ার লি জি জিয়াকে ২-১ পয়েন্টে পরাজিত করে পুরুষদের একক সেমিফাইনালে প্রবেশ করেছেন। প্রণয় ২১-১৬, ২১-২৩ এবং ২২-২০ গেমে পরাজিত করেন জিয়াকে।

১৯তম এশিয়ান গেমসে এটাই ১৯তম সোনা। সবমিলিয়ে ৮২তম পদক এসে গেল ভারতের ঝুলিতে। ভারতের অ্যাথলিটরা যে এ বার একশোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, তাতে সন্দেহ নেই।

Related posts

আইপিএল ম্যাচে বৃষ্টির ছায়া? কলকাতায় সন্ধ্যায় ঝড়বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া

আইপিএল সূচি ঘোষণা! ২৮ মার্চ শুরু, মোট ৭০ ম্যাচ—কেকেআরের খেলায় নজর ইডেনে বিরতি ভোটের কারণে

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ