Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আইএসএলে এটিকে মোহনবাগানের কাছে আবার হারল ইস্টবেঙ্গল - NewsOnly24

আইএসএলে এটিকে মোহনবাগানের কাছে আবার হারল ইস্টবেঙ্গল

কলকাতা: আইএসএল ডার্বির ফলাফলের কোনো পরিবর্তন হল না। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএলে টানা ছ’টি ম্যাচে হারল ইস্টবেঙ্গল। সব সাক্ষাৎ মিলিয়ে এ বার টানা অষ্টম জয় মোহনবাগানের।

আগের ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই শনিবার যুবভারতীতে ডার্বি খেলতে নেমেছিল তারা। কিন্তু এটিকে মোহনবাগানের আধিপত্য খর্ব করতে পারল না লালহলুদ ব্রিগেড। শনিবারের কলকাতা ডার্বিতে মোহনবাগান জিতল এমন দু’জনের গোলে, যাঁরা প্রথম বার কলকাতা ডার্বি খেলতে নেমেছিলেন। গোল করলেন স্লাভকো দামিয়ানোভিচ এবং দিমিত্রি পেত্রাতোস।

৬৮ মিনিটেই সার্বিয়ান স্লাভকো প্রথম গোল করেন। ৯০ মিনিটে মোহনবাগানের ব্যবধান বাড়ান পেত্রাতোস। এ দিনের জয়ের পরে লিগ তালিকার তিন নম্বর জায়গা পাকা করে ফেলল এটিকে মোহনবাগান। অর্থাৎ প্লে-অফের প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলবে তারা।

ম্যাচ শেষে, নব্বই মিনিটের ঘাম ঝরানো লড়াইয়ের শেষে উদ্ভাসিত মোহনবাগান গ্যালারি। প্রতিবারের মতোই হতাশা নিয়ে মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

Related posts

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ

সঞ্জু-ঈশানের ঝড়ে ফাইনালে ভারত, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ইতিহাসের সামনে সূর্যকুমাররা

‘বাংলার মানুষের গায়ে আঁচ পড়তে দেব না’, বীণাপাণি দেবীর তিরোধান দিবসে মতুয়া ইস্যুতে বিজেপিকে তোপ মমতার