Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতা লিগ: সিএফসি-কে ৪-১ গোলে হারাল মোহনবাগান - NewsOnly24

কলকাতা লিগ: সিএফসি-কে ৪-১ গোলে হারাল মোহনবাগান

কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান। শুক্রবার তারা ৪-১ গোলে হারিয়ে দিল সিএফসি-কে। জোড়া গোল করলেন সুহেল ভাট ও এঙ্গসন সিং। দুই ফুটবলারই কলকাতা লিগে মোহনবাগানের হয়ে ধারাবাহিক ভাবে গোল করে চলেছেন।

গত বুধবার নিজেদের মাঠে কালীঘাট মিলন সংঘের কাছে আটকে যায় সবুজ-মেরুন। ম্যাচ ড্র হয়। এ দিন ব্যারাকপুরে কলকাতা লিগের ম্যাচে কলকাতা ফুটবল ক্লাবকে  হারাল ৪-১ গোলে।

এবারের কলকাতা লিগে প্রথম থেকেই নজর কেড়েছেন সুহেল ভাট। এদিন ৩১ মিনিটে তিনিই প্রথম গোল করে এগিয়ে দেন মোহনবাগানকে। এর পর দুরন্ত গোলে সিএফসি-র হয়ে সমতা ফেরান আকাশ মণ্ডল। বিরতির আগে সুহেল ভাট ফের এগিয়ে দেন মোহনবাগানকে।

৬৮ মিনিটে গোল করেন পরিবর্ত হিসেবে নামা এঙ্গসন সিং। ৭৯ মিনিটে ফের গোল পান তিনি। তবে দ্বিতীয়ার্ধে ৫ মিনিট অতিরিক্ত সময় মিললেও গোল সংখ্যা বাড়েনি।

Related posts

আইপিএল ম্যাচে বৃষ্টির ছায়া? কলকাতায় সন্ধ্যায় ঝড়বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া

আইপিএল সূচি ঘোষণা! ২৮ মার্চ শুরু, মোট ৭০ ম্যাচ—কেকেআরের খেলায় নজর ইডেনে বিরতি ভোটের কারণে

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ