Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ডুরান্ড কাপে জয় দিয়ে শুরু মোহনবাগানের, ১-০ গোলে হারাল ডাউনটাউন হিরোজকে - NewsOnly24

ডুরান্ড কাপে জয় দিয়ে শুরু মোহনবাগানের, ১-০ গোলে হারাল ডাউনটাউন হিরোজকে

কলকাতা: ১৩৩তম ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। যুবভারতীতে ডাউনটাউন হিরোজকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন।

এ দিনের ম্যাচে রিজার্ভ দল নিয়েই মাঠে নেমেছিলেন কোচ বাস্তব রায়। বিরতিতে ম্যাচের ফল ছিল গোলশূন্য। খেলার শুরু থেকে গোলের বহু সুযোগ মিস হয় সবুজ-মেরুনের। খেলার ৭৩ মিনিটে আশিস রাইয়ের পাস থেকে গোল করেন সুহেল।

উল্লেখযোগ্য ভাবে, গোটা ম্যাচে পরিশ্রম করার ফসল পেয়ে গেলেন সুহেল। তাঁর গোলেই মোহনবাগান দিবসের দুইদিন আগে সম্মানরক্ষা করল সবুজ-মেরুন। তবে একটা বিষয় স্পষ্ট, মোহনবাগানের এই দলে সমঝোতার অভাব রয়েছে, সেটি প্রতিপদে বোঝা গিয়েছে।

প্রসঙ্গত, ২৪টি দল নিয়ে শুরু হল এ বারের ডুরান্ড কাপ। মোট ৮৩টি ম্যাচ খেলা হবে। কলকাতা-সহ চারটে শহরে এ বার ডুরান্ড কাপ আয়োজিত হচ্ছে।

Related posts

আইপিএল ম্যাচে বৃষ্টির ছায়া? কলকাতায় সন্ধ্যায় ঝড়বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া

আইপিএল সূচি ঘোষণা! ২৮ মার্চ শুরু, মোট ৭০ ম্যাচ—কেকেআরের খেলায় নজর ইডেনে বিরতি ভোটের কারণে

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ