319
জলপাইগুড়ি : বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ভয়াবহ ট্রেন দুঘর্টনা ঘটল ময়নাগুড়িতে। দোমোহনি এলাকায় লাইনচ্যুত হয়ে যায় বিকানের-গৌহাটি এক্সপ্রেস। এই ঘটনায় অন্তত ৮ জন মারা গিয়েছেন বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে।
ঘটনাস্থালে রেল আধিকারিকরা। পাঠানো হয়েছে রিলিফ ভ্যানও। জানা গিয়েছে, ঘটনাস্থলে ৫১টি অ্যাম্বুলেন্স। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ট্রেন দুর্ঘটনার খবর পৌঁছয়। মুখ্যমন্ত্রী এ নিয়ে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন এবং জেলা প্রশাসনিক কর্তাদের দ্রুত ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন।