355
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বিধানসভায় গান গাইলেন অদিতি মুন্সি। রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক গাইলেন দোলের গান, ওরে গৃহবাসী, খোল দ্বার খোল…। বৃহস্পতিবার, অধিবেশন কক্ষে অদিতির গানে গলা মিলিয়েছেন জুন মালিয়া সহ শাসক দলের অন্যান্য মহিলা বিধায়করা।
রাজ্যে শুক্রবার দোল ও শনিবার হোলি। আর সেই কারণে বন্ধ থাকবে বিধানসভা। সোমবার ফের শুরু হবে বাজেট অধিবেশন। বৃহস্পতিবার তাই ছুটি ঘোষণার পরপরই স্পিকারের অহ্বানে সাড়া দিয়েছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী।
শুধু বিধানসভাতেই নয়, অধিবেশন শেষে সাংবাদিকদের অনুরোধেও দোল নিয়ে কবিগুরুর গানটি নতুন করে শুনিয়েছেন তৃণমূল বিধায়ক।
গান গাওয়ার পাশাপাশি রঙের উৎসবে রঙিন হওয়ার আর্জিও রাখেন। একই সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছা জানান খ্যাতনামা এই কীর্তনগায়িকা।