প্রথম পাতা খবর আসানসোল ও বালিগ়ঞ্জে প্রার্থী ঘোষণা করল বিজেপি

আসানসোল ও বালিগ়ঞ্জে প্রার্থী ঘোষণা করল বিজেপি

383 views
A+A-
Reset

কলকাতা: তৃণমূল সিপিএমের পর এ বার আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দলের মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পলকে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দলের রাজ্য মুখপাত্র কেয়া ঘোষকে।

গত রবিবারই টুইট করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেন। আসানসোন প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিন্হাকে এবং বালিগঞ্জে বাবুল সুপ্রিয়। অন্য দিকে এই দুই কেন্দ্রে সিপিএমে-এর প্রার্থী পার্থ মুখোপাধ্যায় এবং সায়রা শাহ হালিমকে। দু’টি দল ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়ে। দোল ও হলির পর প্রচারে নামবেন প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিন্হা।

ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল রাজানীতিতে বিজেপি-র একজন পরিচিত মুখ। কিছু দিন আগে রাজ্য দলের চিন্তন বৈঠকে মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। উপনির্বাচনের দিন ক্ষণ ঘোষণার পর থেকেই আসানসোলে বিজেপি-র প্রার্থী হিসাবে তাঁর নাম উঠে আসছিল। সেই জল্পনা সত্যি করে তৃণমূলের হেভিওয়েট শত্রুঘ্ন সিন্হার বিরুদ্ধে তাঁকে প্রার্থী করা হল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.