প্রথম পাতা খবর বামফ্রন্ট ৩৪ বছর ধরে নরকঙ্কালের মালা পরিয়েছে, নিশানা মমতার

বামফ্রন্ট ৩৪ বছর ধরে নরকঙ্কালের মালা পরিয়েছে, নিশানা মমতার

327 views
A+A-
Reset

‘বামফ্রন্ট ৩৪ বছর ধরে নরকঙ্কালের মালা পরিয়েছে। ওই সময়ে থানায় অভিযোগ জানাতে কেউ যেতে পারত না।’  তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজে হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বিলি করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখার সময় একসুরে বাম ও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০ লক্ষ মহিলার হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র প্রাপ্য টাকা তুলে দেওয়ার পাশাপাশি ঘোষণা করলেন, রাজ্যের ১ কোটি ৫১ লক্ষ মহিলা এবার এই প্রকল্পের আওতাভুক্ত হলেন। প্রতি মাসে ৫০০ টাকা করে হাতে পাবেন ঘরের মহিলারা। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য এই অঙ্ক ১০০০ টাকা। 

মুখ্য়মন্ত্রীর কথায়, ”আজ এক বছর বাদে গর্বের সঙ্গে আমরা বলতে পারি, প্রতিশ্রুতি দেওয়া প্রতিটা প্রকল্প কার্যকর করেছি। অন্যরা যারা বলে তারা করে না। শুধু কুৎসা করে। গতমাসেই বিশ্ব বাংলা শিল্প সম্মেলন থেকে ৫ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। আজ আমি আরও ২০ লক্ষ মা-বোনেদের সেই টাকা দিলাম।” লক্ষ্মীর ভাণ্ডার মা বোনদের অধিকার। আজ যারা সরকারের সমালোচনা শুরু করেন, শুধু মেয়েদের অপমান করেন। অশালীন কথা বলেন। ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে ব্যাবস্থা নেওয়ার কথা বলেছি আমি। পুলিশকে নির্দেশ দেওয়া আছে। এটা মধ্যপ্রদেশ, ইউপি নয়, এটা বাংলা। অন্যায় করলে এখানে শাস্তি হয়।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.