প্রথম পাতা খবর ‘ভোটে বাধা দিলে ব্যালট বাক্স ধরব আর পুকুরে ফেলব’, বিস্ফোরক শুভেন্দু

‘ভোটে বাধা দিলে ব্যালট বাক্স ধরব আর পুকুরে ফেলব’, বিস্ফোরক শুভেন্দু

331 views
A+A-
Reset

আসন্ন পঞ্চায়েত ভোট বিজেপি নেতাকর্মী এবং সমর্থকদের জন্য ‘ডু অর ডাই’ লড়াই। শনিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে এমনই বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এ দিন চণ্ডীপুর থেকে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, “আমার পরিবারের বিপিন অধিকারী ব্রিটিশদের তাড়াতে কয়েক বছর জেলে ছিল। সিপিএম-কে তাড়িয়েছি আমরা। তৃণমূলকেও তাড়াব। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী করব”।

আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে নন্দীগ্রামের বিধায়কের দাবি, বলেন, “তৃণমূল বিশ্বাস ভঙ্গ করেছে। তাই ২০২৩ সালেই পঞ্চায়েত নির্বাচন করতে হবে। তা সে যেই মাসে হোক”।

পঞ্চায়েতে অবাধ ভোটের ডাক দিয়ে তিনি বলেন, “ডু অর ডাই। এ বার হবে প্রতিরোধ। যদি ভোট দিতে না দেয়, তবে তোমারও নাই, আমারও নাই। ব্যালট বাক্স ধরব আর পুকুরে ফেলব। জোট বাঁধুন, তৈরি হন”।

শাসক দলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তাঁর বার্তা, “তিহারের দরজা একটু ফাঁক হয়েছে। প্রথমে কেষ্ট মণ্ডল, তারপর শ্যালিকা, তারপর রুজিরা, তারপর ভাইপো সবাই চোর। ওদের উৎখাত করুন। তাই ভয় পাবেন না। পঞ্চায়েত ভোট অবাধ করতে গেলে প্রতিরোধ করতে হবে”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.