প্রথম পাতা খবর শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জয় ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জয় ভারতের

352 views
A+A-
Reset

ভারত: ৩৯০/৫ (বিরাট ১৬৬, গিল ১১৬)

শ্রীলঙ্কা: ৭৩ ( সিরাজ ৪/৩২, কুলদীপ ২/১৬) 

তিন ম্য়াচের সিরিজে শ্রীলঙ্কাকে ক্লিন সুইপ করল ভারত। এর আগের দুই ম্যাচ জিতে সিরিজি জয় নিশ্চিত করেছিল ভারত। ফলে রবিবার ছিল নিয়মরক্ষার ম্যাচ। তবে তিরুঅনন্তপুরমের মাঠে দাপট দেখাল রোহিত ব্রিগেড।ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত।

টসে জিতে ব্যাট করে ভারত। ৫০ ওভারের শেষে ৩৯০ রান তোলে। রান তাড়া করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে লঙ্কা ব্যাটাররা। মাত্র ৭৩ রানেই শেষ হয়ে যায় লঙ্কা ইনিংস। ৩১৭ রানের বিশাল ব্যবধানে জিতল ভারত। নতুন একটা রেকর্ড চলে এল ভারতের দখলে।

মাত্র ১১০ বলে ১৬৬ রানের ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে এই তালিকার প্রথম পাঁচে ঢুকে পড়লেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.