প্রথম পাতা খবর ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান ও অরুণাচল

ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান ও অরুণাচল

374 views
A+A-
Reset

ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান ও অরুণাচলপ্রদেশ। অরুণাচলের চাংলাংয়ে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫, যেখানে রাজস্থানের বিকানেরে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, রবিবার (২৬ মার্চ) রাত ২টো বেজে ১৬ মিনিট ৩৭ সেকেন্ডে রাজস্থানের বিকানেরে ভূমিকম্প অনুভূত হয়। তার কিছুক্ষণ আগে, রাত ১টা বেজে ৪৫ মিনিট ৯ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয় অরুণাচলপ্রদেশের চাংলাংয়ে। ভূমিকম্পের তীব্রতা কম হওয়ায় কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দুদিন আগে, বৃহস্পতিবারও অরুণাচলের চাংলাংয়ে ভূমিকম্প অনুভূত হয়েছিল। দুপুর ২টো নাগাদ ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। সেবার ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করা হয় ৪.২। ওই ভূমিকম্পেও হতাহত খবর পাওয়া যায়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.