প্রথম পাতা খবর সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে রাজ্যকে বার্তা হাইকোর্টের

সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে রাজ্যকে বার্তা হাইকোর্টের

390 views
A+A-
Reset

কলকাতা: সরশুনা থানার বিরুদ্ধে ওঠা একটি মামলার ভিত্তিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। বৃহস্পতিবার তিনি বলেন, পুলিশে নিয়োগ নিয়ে আরও উদ্যোগী হওয়া উচিত রাজ্য সরকারের। শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে সমস্যা মিটবে না।

বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘রাজ্যের আসল সমস্যা হল পুলিশে নিয়োগ না করা। ফলে চুক্তিভিত্তিক কর্মীদের উপর ভরসা করতে হচ্ছে। পুলিশের কাজ সিভিক ভলান্টিয়াররা করছে। কনস্টেবল, এসআই এবং এএসআই নিয়োগ করা না হলে উপায়ও নেই।’’

আনিস খানের মৃত্যু প্রসঙ্গও টেনে আনেন বিচারপতি। তাঁর বক্তব্য, “ দুর্ভাগ্যের বিষয় আনিস খানের ঘটনাতেও দু’জন সিভিক সেই রাতে ওই বাড়িতে গিয়েছিল।” তিনি আরও বলেন, ‘‘অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, পুলিশের ঘাটতি মেটাচ্ছে সিভিক ভলান্টিয়ার। তাই পুলিশে নিয়োগ না করলে এ ভাবে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে নিচু তলার আইনশৃঙ্খলার চেষ্টা করা হলে সমস্যা বাড়বে বই কমবে না।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.