প্রথম পাতা খবর ৭ সাত মাস পর কিছুটা কমল পে‌ট্রোল-ডিজেলের দাম

৭ সাত মাস পর কিছুটা কমল পে‌ট্রোল-ডিজেলের দাম

497 views
A+A-
Reset

কলকাতা: প্রায় সাত মাস পর কিছুটা কমল পেট্রোল-ডিজেলের দাম। লিটার প্রতি ২ টাকা করে কমেছে দাম। শুক্রবার ১৫ মার্চ সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকরী হয়েছে।

ভোটের মুখে যে জ্বালানি তেলের দাম কমছে সেই জল্পনা শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস থেকেই। কিন্তু, কবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। অবশেষে করা হল সেই ঘোষণা।

গতকাল বৃহস্পতিবারও কলকাতায় পেট্রোল বিক্রি হয়েছে প্রতি লিটার ১০৬.০৩ টাকা দরে। শুক্রবার সকালে সেই দাম দাঁড়াল ১০৩.৯৪ ‌টাকা প্রতি লিটার। অন্য দিকে, লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৯০.৭৬ টাকা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.