প্রথম পাতা খবর আজ সুকান্ত মজুমদারের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ সুকান্ত মজুমদারের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়

362 views
A+A-
Reset

কলকাতা: দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। সোমবার বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করবেন তিনি।

সুকান্ত মজুমদারের সঙ্গে টক্কর দিতে তৃণমূল কংগ্রেস এ বার ক্রেতা সুরক্ষামন্ত্রী তথা জেলার ভূমিপুত্র বর্ষীয়ান নেতা বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে। তাঁকে পাশে নিয়েই বালুরঘাটে বিজেপিকে পরাজিত করার ডাক দেবেন অভিষেক।

তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের নিরাপত্তায় গোটা এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। অভিষেক কী বার্তা দেন, সেদিকে লক্ষ্য রেখেছেন তৃণমূলের নেতা-কর্মীরাও।

ইতিমধ্যে জলপাইগুড়ি ও মেদিনীপুর লোকসভায় প্রচার সভা করে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর ২০ মার্চ বসিরহাটে লোকসভা ভোটের প্রচার সভা করবেন অভিষেক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.