প্রথম পাতা খবর  ‘কামারের ঘা মারব, ঠিক হয়ে যাবে’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

 ‘কামারের ঘা মারব, ঠিক হয়ে যাবে’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

407 views
A+A-
Reset

লোকসভা নির্বাচনের জোর প্রচার চলছে বর্ধমানে। তৃণমূলের কীর্তি আজাদ বনাম বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের তরজা এবং প্রচারযুদ্ধে রীতিমতো সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। বর্ধমানে জনসংযোগে নেমে তৃণমূলকে নিশানা করে এ দিন ফের বেলাগাম দিলীপ।

বৃহস্পতিবার সকালে জনসংযোগে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। ‘দাদাগিরি’ প্রসঙ্গে তাঁর সোজাসাপটা জবাব, “এখনও দাদাগিরি শুরু করেনি। ওরা টুকটাক করছে। যেদিন একটা কামারের ঘা মারব না, ঠিক হয়ে যাবে।”

প্রচারে বেরিয়ে কার্যত ঝাঁঝালো সুর শোনা যাচ্ছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়। ভোটের মুখে জেলায়-জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে বলে খবর আসছে। এ প্রসঙ্গে দিলীপের মন্তব্য, “ভোট পর্যন্ত আমরা আইন মানি। তার পর হয় জেলে যাবে, না হয় বাংলাদেশে যাবে।”

রাজনৈতিক মহলের মতে, এ বারের লোকসভা ভোটে দিলীপের জেতা কেন্দ্র থেকেই তাঁকে সরিয়ে দিয়েছে বিজেপি। মেদিনীপুরের পোক্ত জমি থেকে তাঁকে পাঠানো হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। কিন্তু তা সত্ত্বেও তিনি মোটেও দমেননি। একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেছেন বিরোধী শক্তিকে। বিরোধী থেকে দল, এমনকী কমিশনও দিলীপকে সতর্ক করেছে। কিন্তু দিলীপ আছেন নিজের মেজাজেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.