প্রথম পাতা খবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী

728 views
A+A-
Reset

কলকাতা: আগামী মে মাসেই ফল প্রকাশিত হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে তার কয়েক দিন পর। উচ্চ মাধ্যমিকের ফলাফল ৮ মে প্রকাশ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। চলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৮০ দিনের মাথায় এ বারের পরীক্ষার ফল প্রকাশিত হবে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ৬৯ দিনের মাথায় এর ফলাফল প্রকাশিত হচ্ছে।

পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। অন্যদিকে, ওই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.