প্রথম পাতা খবর বিশ্বের উচ্চতম রেলব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশ্বের উচ্চতম রেলব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

367 views
A+A-
Reset

শুক্রবার বিশ্বের উচ্চতম স্টিল আর্চ রেল সেতু চেনাব সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় চেনাব নদীর উপর নির্মিত এই সেতুটি উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের ফলে এবার রেলপথে কাশ্মীর উপত্যকার সঙ্গে ভারতের বাকি অংশের সরাসরি সংযোগ গড়ে উঠল।

এদিন প্রধানমন্ত্রী শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এবং শ্রীনগর রুটে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। কাটরা স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে শিশুদের সঙ্গে কথা বলেন মোদী।

এর পাশাপাশি উদ্বোধন করা হয়েছে ভারতের প্রথম কেবল-স্টে রেলসেতু — অঞ্জি খাদ সেতু। এই সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৩১ মিটার উঁচুতে অবস্থিত, এবং এর দৈর্ঘ্য ৭২৫ মিটার। সেতুটির ভার বহন করে ৯৬টি হাই টেনসাইল কেবল, যা যুক্ত আছে ১৯৩ মিটার লম্বা একটি উল্টো Y-আকৃতির পাইলনের সঙ্গে।

এই সেতু নির্মাণে প্রায় ৬৫৩ কিমি দীর্ঘ কেবল স্ট্র্যান্ড ব্যবহার করা হয়েছে। মাত্র ১১ মাসে নির্মাণ সম্পূর্ণ হওয়ায় এটি প্রকৌশল কুশলতার এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.