প্রথম পাতা খবর মার্চের মুখে ফের শীতের ঝলক, উত্তরবঙ্গে বৃষ্টি-ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

মার্চের মুখে ফের শীতের ঝলক, উত্তরবঙ্গে বৃষ্টি-ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

122 views
A+A-
Reset

ফেব্রুয়ারির শেষ লগ্নে রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দিনে রোদে হাঁসফাঁস দশা হলেও সকাল ও সন্ধ্যায় এখনও শীতের হালকা ছোঁয়া অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই পরিস্থিতি আরও কয়েক দিন বজায় থাকবে।

উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু এলাকায় মাটির তুষার বা হালকা তুষারপাতের আশঙ্কা রয়েছে। সিকিমেও হালকা তুষারপাতের সম্ভাবনা আছে, যার প্রভাব পড়তে পারে সংলগ্ন পার্বত্য অঞ্চলে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নিচে থাকবে। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তা উধাও হবে। লেপ-কম্বলের প্রয়োজন আর পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়। ২ মার্চ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে।

মার্চের শুরু থেকেই তাপমাত্রা বাড়তে পারে। ১ মার্চ একধাক্কায় প্রায় ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে পারদ। পরবর্তী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.