প্রথম পাতা খবর ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত’ তৃণমূল যোগ দিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মণ,

‘মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত’ তৃণমূল যোগ দিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মণ,

11 views
A+A-
Reset

রাজনীতির ময়দানে জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ। শুক্রবার সকালে কলকাতার তৃণমূল ভবনে গিয়ে দলের পতাকা হাতে তুলে নেন তিনি।

দলের তরফে উপস্থিত ছিলেন গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁদের হাত থেকেই ঘাসফুলের পতাকা গ্রহণ করেন জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না।

যোগদানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। স্বপ্না বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই। উনি যেভাবে মানুষের জন্য কাজ করছেন, তা অন্য কোথাও সম্ভব নয়। তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের শরিক হতে চেয়েছি।”

২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয়ের পর থেকেই জাতীয় ক্রীড়াজগতে বিশেষ পরিচিতি পান স্বপ্না। পিঠের চোটের কারণে ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বর্তমানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী।

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি বিজেপিতে যোগ দিতে পারেন বলেও আলোচনা ছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে শিলিগুড়ির মহাকাল মন্দিরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সংবর্ধনার পর থেকেই তৃণমূলে যোগদানের জল্পনা জোরদার হয়।

সব জল্পনায় জল ঢেলে অবশেষে শাসকদলের পতাকা হাতে নিলেন স্বপ্না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.