প্রথম পাতা বিনোদন প্রয়াত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

প্রয়াত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

434 views
A+A-
Reset

ডেস্ক : প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতি সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।

প্রয়াত পরিচালক বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর কিডনির সমস্যাও ছিল। জানা গিয়েছে বুধবারও তাঁর এক দফা ডায়ালিসিস হয়। বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী ডাকতে গেলে আর সাড়া মেলেনি।

তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘বাঘবাহাদুর’, ‘তাহাদের কথা’, ‘চরাচর’, ‘উত্তরা’, ‘লালদরজা’ ইত্যাদি।

সিনেমা তৈরির পাশাপাশি তিনি একজন কবিও ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলির মধ্যে রয়েছে, ‘গভীর আড়ালে’, ‘কফিন কিংবা সুটকেস’, ‘হিমজগ’, ‘ছাতাকাহিনি ইত্যাদি।

পরিচালকের মৃত্যুতে শোকস্তব্দ চলচ্চিত্র মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.