প্রথম পাতা খবর বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল, বিদায়ের পথে বর্ষা! বৃহস্পতিবার থেকে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল, বিদায়ের পথে বর্ষা! বৃহস্পতিবার থেকে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

15 views
A+A-
Reset

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটির অবস্থান দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন নাগাল্যান্ড-মিজোরামের উপর। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দেশে শুরু হয়েছে বর্ষার বিদায় পর্ব। আগামী দু’তিন দিনের মধ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। সাধারণত বাংলায় ১০ অক্টোবর নাগাদ বর্ষা বিদায় নিতে শুরু করে।

নিম্নচাপের হালকা প্রভাবে বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম থাকবে। তবে নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢোকার কারণে আরও কয়েক দিন অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দু’-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পাহাড়ের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.