প্রথম পাতা খবর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করলেন মুকুল রায়

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করলেন মুকুল রায়

412 views
A+A-
Reset

ডেস্ক: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করলেন মুকুল রায়। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়। কিন্তু খাতায় কলমে তিনি এখনও বিজেপিরই বিধায়ক। কৃষ্ণনগর উত্তর আসন থেকে এবার বিধানসভায় নির্বাচিত হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বিজেপি পিএসি-র সদস্য হিসেবে যাঁদের নাম জমা দিয়েছে, সেই তালিকায় মুকুলের নাম নেই। সরকারও যে তালিকা দিয়েছে, সেখানেও মুকুলের নাম নেই। কারণ, তিনি এখনও খাতায় কলমে বিজেপি বিধায়ক। 

আরও পড়ুন: আগামীকাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে, তাড়াতাড়ি উপনির্বাচনের দাবি তুললেন মুখ্যমন্ত্রী


বিধানসভার এই কমিটি রাজ্য সরকারের খরচ-খরচার উপর নজর রাখে। স্বচ্ছতা বজায় রাখতে সাধারণত কমিটির চেয়ারম্যান করা হয় বিরোধী বিধায়কদের। এবার যাতে সেই রীতির লঙ্ঘন না হয় তা চাইছে বিজেপি। শুধু তাই নয় বিজেপির দাবি, মুকুল রায়ের বিধায়ক থাকারই অধিকার নেই। তার পরেও তিনি কীভাবে পিএসির চেয়ারম্যান হওয়ার মনোনয়ন দাখিল করেন? প্রশ্ন গেরুয়া শিবিরের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.