প্রথম পাতা খবর ৪ কেন্দ্রে উপনির্বাচনে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

৪ কেন্দ্রে উপনির্বাচনে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

468 views
A+A-
Reset

ডেস্ক: পুজো মিটলেই ফের ভোট (WB By-Polls) রাজ্যে। এবার উপনির্বাচন হবে শান্তিপুর, গোসাবা, খড়দহ ও দিনহাটায়।  তাই আবার আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। ওই চার কেন্দ্রে আপাতত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি বুথ মুড়ে ফেলা হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে।

আরও পড়ুন: লখিমপুর কাণ্ড: অবশেষে উত্তর প্রদেশের ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিলেন মন্ত্রী পুত্র আশিশ মিশ্র

থাকছে ৯ কোম্পানি BSF, ৮ কোম্পানি CRPF ও ৫ কোম্পানি SSB  ও CISF। কোন কেন্দ্রের জন্য কত বাহিনী বরাদ্দ? সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে তেমনই খবর।  চার কেন্দ্রে উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকছে ২৭ কোম্পানি। আপাতত স্পর্শকাতর এলাকাগুলিতে এরিয়া ডমিনেশনের কাজ করবেন জওয়ানরা। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.