প্রথম পাতা খবর রাজ্যে জারি হচ্ছে ‘কমপ্লিট নাইট লকডাউন’

রাজ্যে জারি হচ্ছে ‘কমপ্লিট নাইট লকডাউন’

353 views
A+A-
Reset

যেমনটা মনে করা হচ্ছিল, হলোও প্রায় তেমনটাই। এখুনি রাজ্যে পুরোপুরি লকডাউন ঘোষণা না হলেও ঘোষণা হয়ে গেল প্রায় সম্পূর্ণ ‘নাইট কারফিউ’। এছাড়াও জারি হল আরও বেশ কিছু বিধিনিষেধ।

রবিবার করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকের পর নবান্নর ঘোষণা সোমবার থেকে রাজ্যে কঠোর ভাবে মানতে হবে নাইট কারফিউ। সন্ধ্যা ৭টার পর থেকেই বন্ধ হয়ে যাবে ট্রেন। অর্থাৎ প্রান্তিক স্টেশন থেকে ৭টার পর ছাড়বে না আর কোনও ট্রেন। অন্য দিকে রাত ১০টার পর রাজ্যের রাস্তায় থাকবে না কোনও যানবাহন। পথে থাকবে না সাধারণ মানুষও। পথে বেরোন যাবে না নিজের ব্যক্তিগত গাড়ি নিয়েও। রাত ১০ টা থেকে শুরু হয়ে এই নাইট কারফিউ বহাল থাকবে পরের দিন ভোর ৫টা পর্যন্ত।

এর পাশাপাশি ঘোষণা হয়, আপাতত রাজ্য প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকেই পুরোপুরি বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল।

সোমবার সন্ধ্যার পর থেকেই ধাপে ধাপে সব কিছু বন্ধের পথে হাঁটছে রাজ্য। কিন্তু দিনের বেলায় এখনও পর্যন্ত সব কিছু স্বাভাবিক থাকবে বলেই জানা গিয়েছে। শুধুমাত্র স্কুল বন্ধ ছাড়া বাকি প্রায় সবই থাকবে স্বাভাবিক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.