প্রথম পাতা বিনোদন অনুমতি ছাড়াই শুটিং চলছিল দাবি ওড়িশা পুলিশ, অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দিঘা থানা

অনুমতি ছাড়াই শুটিং চলছিল দাবি ওড়িশা পুলিশ, অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দিঘা থানা

107 views
A+A-
Reset

তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় দিঘা থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। সোমবার তমলুক হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। এরপরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, একটি ধারাবাহিকের শুটিংয়ের কাজ চলছিল রবিবার। সেই সময়ই সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতার। তবে কী পরিস্থিতিতে তিনি জলে নামেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একাংশের দাবি, শুটিং চলাকালীনই সমুদ্রে নেমেছিলেন রাহুল। অন্যদিকে, আর একাংশের মতে, শুটিং শেষ হওয়ার পর তিনি জলে নামেন।

এদিকে ওড়িশা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অনুমতি ছাড়াই শুটিং করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে তালসারি থানার সঙ্গে যোগাযোগ রেখে দিঘা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ পরিবার ও টলিপাড়া। কলকাতার বিজয়গড়ে তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিবারের পাশে দাঁড়ান তিনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.