প্রথম পাতা খবর দ্বিতীয় দফার ভোটের আগে নতুন ভোটার তালিকা প্রকাশ, ট্রাইবুনাল থেকে ‘পাশ’ করাদের মিলল ভোটাধিকার

দ্বিতীয় দফার ভোটের আগে নতুন ভোটার তালিকা প্রকাশ, ট্রাইবুনাল থেকে ‘পাশ’ করাদের মিলল ভোটাধিকার

9 views
A+A-
Reset

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ঠিক আগে নতুন করে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের নির্দেশ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাইবুনালে আবেদন করে যাঁরা ভোটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন, তাঁদের নাম এই তালিকায় যুক্ত করা হয়েছে। যদিও মোট কত জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের মধ্যে সেই সংখ্যা প্রকাশ করা হতে পারে।

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে। এই দফায় কলকাতা-সহ সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোট হবে। নতুন তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাঁরাও এই দফার ভোটে অংশ নিতে পারবেন। সাধারণ নিয়মে ভোটের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটার তালিকা ‘ফ্রিজ়’ হয়ে যায়। তবে আদালতের নির্দেশে সেই নিয়মে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনালে যে আবেদনগুলির নিষ্পত্তি হবে এবং যাঁরা ভোটার হিসেবে অনুমোদন পাবেন, তাঁদের ভোটাধিকার দেওয়া হবে। সেই নির্দেশ মেনেই কমিশন সোমবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতে এই অতিরিক্ত তালিকা তৈরি করেছে।

এর আগেও প্রথম দফার ভোটের আগে একইভাবে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন ১৩৯ জনের নাম যুক্ত হয়েছিল তালিকায়, আবার কয়েকজনের নাম বাদও দেওয়া হয়। উল্লেখ্য, রাজ্যে বিশেষ সংশোধন প্রক্রিয়ার পর প্রায় ৬০ লক্ষাধিক নাম যাচাইয়ের তালিকায় ছিল। আদালতের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকরা সেই নামগুলির নিষ্পত্তি করেন।

এই প্রক্রিয়ায় যাঁরা প্রথমে বাদ পড়েছিলেন, তাঁদের জন্য ট্রাইবুনালে আবেদন করার সুযোগ রাখা হয়। সেই প্রক্রিয়ার মাধ্যমেই এখন ধাপে ধাপে নতুন ভোটারদের নাম তালিকায় যুক্ত হচ্ছে। দ্বিতীয় দফার ভোটের আগে এই তালিকায় কত জনের নাম যুক্ত হল, তা জানার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.